Author: wali.rezatanjil

অ্যাংকাইলোজিং শব্দের অর্থ হলো শক্ত হয়ে যাওয়া। অন্যদিকে স্পন্ডেলাইটিস শব্দের অর্থ মেরুদণ্ডের প্রদাহ। এই রোগে মেরুদণ্ডে যন্ত্রণাদায়ক ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং গতিশীলতার মাত্রা হ্রাস পায়। মেরুদণ্ডের গোড়ার সঙ্গে পেলভিসের সংযুক্ত করার সন্ধি স্যাক্রো ইলিয়াক জয়েন্টে প্রদাহ হয়। অ্যাংকাইলোজিং স্পন্ডেলাইটিস সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সে প্রকাশ পায়। নারীদের তুলনায় পুরুষদের বেশি হয়। এ রোগের সঠিক কারণ জানা যায়নি। তবে জিনগত ও পরিবেশগত কারণ আছে। তার মধ্যে এইচএলএ-বি২৭ জিনের কারণে হয়ে থাকে। এটি একটি অটোইমিউন প্রদাহজনিত রোগ। লক্ষণ কী মেরুদণ্ডজুড়ে ব্যথা। মেরুদণ্ড জমাট বাঁধা মনে হওয়া এবং বাঁকা করতে না পারা (একে অনেক সময় ব্যাম্বু স্পাইন বা বাঁশের মতো মেরুদণ্ড…

Read More

ইরান যুদ্ধের কারণে তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মুনাফা বেড়েছে; যদিও তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যাহত হওয়ার কারণে বিশ্বজুড়েই নানা সংকট সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন পোস্টের সংবাদে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ তেল কোম্পানি এক্সনমোবিল ও শেভরনের মোট মুনাফা হয়েছে ২৬ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ৬৫০ কোটি ডলার। তবে এই রেকর্ড আয়ের কারণে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জ্বালানির বাড়তি দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা। গত শুক্রবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে শেভরন জানিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০…

Read More

আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে সপ্তাহের প্রথম দিনে (পশ্চিমা ও এশিয়ার অনেক দেশে সপ্তাহের প্রথম দিন সোমবার) সোনার দাম বেড়েছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানের ওপর হামলা থেকে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আশা, দ্রুতই সমঝোতায় পৌঁছানো সম্ভব। এই বাস্তবতায় আজ তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫ শতাংশের বেশি কমে ৮৩ দশমিক ৩৩ ডলার হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর মূল্যস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম বেড়েছে। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩৭ মিনিটে স্পটমার্কেটে প্রতি আউন্স সোনার দাম…

Read More

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও বৈঠকের আশ্বাস দিয়েছেন তিনি। আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। এর আগে গত ৪ এপ্রিল একই ধরনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল…

Read More

১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন কার্ডধারী উপকারভোগী ব্যক্তিরা। ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় এ চাল বিক্রি করছে সরকার। গত শনিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী চার মাস, অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর আবার বিক্রি করা হবে ২০২৭ সালের মার্চ ও এপ্রিল—এই দুই মাস। আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী সাশ্রয়ী মূল্যের এ চাল কিনতে পারবেন। এর মধ্যে ২৪৮ উপজেলার ২৫ লাখ ২৯ হাজার কার্ডধারী কিনতে পারবেন পুষ্টিচাল। আর ২৪৭ উপজেলার ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগী কিনতে পারবেন সাধারণ…

Read More

সরকারের উচ্চপর্যায়ের ইচ্ছায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পরিচালনার ভার আবারও পুরোনো উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও নতুন পর্ষদে স্থান পেয়েছেন। পরিচালক নিয়োগের মাত্র দুই দিনের মাথায় বাধ্য হয়ে দুজনকে পর্ষদ থেকে বাদ দিতে হয়েছে। নতুন করে পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে ব্যাংকটির মূল নিয়ন্ত্রণ চলে এসেছে চট্টগ্রামভিত্তিক কেডিএস গ্রুপের হাতে। এর আগে আওয়ামী লীগ সরকারের মেয়াদে কেডিএস গ্রুপ আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের দায়িত্বেও ছিল। এই দুই ব্যাংকেই তাদের সঙ্গে যুক্ত ছিল বিতর্কিত এস আলম গ্রুপ। এদিকে পর্ষদ পুনর্গঠনের পরপরই নিযুক্ত পরিচালকদের কয়েকজন নানা অনিয়মে আগে চাকরিচ্যুত ও অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাংকে…

Read More

ব্যাংকের বড় গ্রাহকদের পাশাপাশি এখন ছোট গ্রাহকদের খেলাপি হওয়াও ক্রমেই বাড়ছে। বিশেষ করে এক কোটি টাকার কম ঋণ রয়েছে—এমন সিএমএসএমই ও কৃষি উদ্যোক্তা এবং আবাসন ও ব্যক্তিগত খাতের ঋণে খেলাপির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এক বছরের ব্যবধানে দেশে এক কোটি টাকা পর্যন্ত ঋণ হিসাবের খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত মার্চ শেষে এক কোটি টাকার কম ঋণ আছে—এমন খেলাপি গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার। গত বছরের মার্চে এই সংখ্যা ছিল ২১ লাখ ৬৩ হাজার। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ঋণের খেলাপি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি…

Read More

আবাসন খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্স গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ছয় মাসে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা। জানুয়ারি–জুন সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় ৪৪ শতাংশ এবং পরিচালন আয় ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত ৩০ জুন ডিবিএইচের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সা। আর্থিক প্রতিবেদন অনুযায়ী,…

Read More

একটি আধুনিক ও কার্যকর পুঁজিবাজারের মূল শক্তি হলো নির্ভরযোগ্য তথ্যের ধারাবাহিক প্রবাহ। তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক তথ্য নিয়মিত পাওয়ার সুযোগ থাকতে হয়। বিনিয়োগকারীরা যখন সঠিক তথ্য পান না, তখন বাজার চলে গুঞ্জন ও ফাটকাবাজির ওপর। এতে বাজারের স্বাভাবিক গতিপ্রকৃতি ব্যাহত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখন ত্রৈমাসিক (তিন মাসের) আর্থিক প্রতিবেদন তুলে দিয়ে কেবল অর্ধবার্ষিক (ছয় মাসের) প্রতিবেদন প্রকাশের প্রস্তাব করেছে। এটি পুঁজিবাজারের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, এতে কোম্পানিগুলোর কমপ্লায়েন্স বা আইনি কাগজপত্রের বোঝা কমবে। কিন্তু বাজারের ওপর এর নেতিবাচক প্রভাব হবে অনেক বড়। সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে, বাজারে সমতা বজায়…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা পুনর্গঠনের অংশ হিসেবে চীনে তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রথম চালান কয়েক সপ্তাহের মধ্যে পেতে পারে ইরান। এ চুক্তির বিষয়ে জানেন, এমন তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে চীন এই খবর ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে দাবি করেছে। সূত্রগুলো জানিয়েছে, চীনের তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা কিনছে ইরান। এ চুক্তির মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন (৬ থেকে ৭ কোটি) ডলার। যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে নিজেদের স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেয় ইরান। এর মধ্যে চীন থেকে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা কেনার উদ্যোগ সবচেয়ে বড়। এই যুদ্ধে ইরানের সামরিক…

Read More