Author: wali.rezatanjil

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে গত শুক্রবার চীনের সাংহাই শহরে শুরু হয়েছে একটি শীর্ষ সম্মেলন। এ আয়োজন চার দিন ধরে চলবে। এ সম্মেলনের মধ্য দিয়ে প্রযুক্তি দুনিয়ার পাশাপাশি ভূরাজনৈতিক বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বেইজিং। ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন’ (ডব্লিউএআইসি) নামের এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি এআই খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এই প্রযুক্তির ওপর যেন কোনো একটি দেশের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্লেষকেরা মনে করছেন, তাঁর এ মন্তব্য যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করেই। প্রযুক্তি ও এআই খাতে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা এখন তীব্র।…

Read More

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভার নির্বাচনের প্রথম ধাপে বড় ব্যবধানে এগিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল-এন। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ১৩টি আসনের মধ্যে দলটি ৯টিতে জয় পেয়েছে। বাকি চারটি আসন জিতেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। গতকাল সোমবার মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার ১৩টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। অনানুষ্ঠানিক ও প্রাথমিক ফল অনুযায়ী, পিএমএল-এন মিরপুরের দুটি, ভিম্বরের তিনটি এবং কোটলির চারটি আসনে জয় পেয়েছে। অন্যদিকে পিপিপি মিরপুরের দুটি ও কোটলির দুটি আসনে বিজয়ী হয়েছে। পিএমএল-এনের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ ফলাফলে সন্তোষ…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে। তবে তাঁর মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ নিয়ে এখন পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একাধিক সূত্র ও ইমরান খানের পরিবারের সদস্যরা এ কথা জানিয়েছেন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র বলেছে, ‘পাকিস্তানকে এগিয়ে নিতে হলে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির ব্যাপক ক্ষতি করেছে।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা কারাগারে তিন বছর ধরে বন্দী রয়েছেন। ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তাঁকে…

Read More

অমিত শক্তিধর ‘চাণক্য’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি তবে ভয় পেয়েছেন? ভীত বলেই কি তিনি সংসদ ভবন চত্বরে উপস্থিত থেকেও প্রশ্নপত্র ফাঁস রোধ সংশোধনী বিল নিয়ে এত গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নিলেন না? লোকসভা রাজ্যসভা কোনো কক্ষে উপস্থিত পর্যন্ত থাকলেন না? বিরোধীরা বারবার অমিত শাহকে ‘অপরাধী’ ঠাওরাচ্ছে, শিক্ষার্থীদের ওপর ছররা গুলি চালানো কিংবা একে–৪৭ রাইফেল থেকে গুলি ছোড়ার দায় চাপাচ্ছে, তা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে তুলকালাম ঘটছে, অথচ কোনো কক্ষে তিনি ঢুকছেন না, এমন ঘটনা গত ১২ বছরে একবারও ঘটেনি। ফলে প্রশ্ন উঠছে, তবে কি অমিত শাহ ভয় পেয়েছেন? শঙ্কিত? তিনি কি বুঝতে পেরেছেন, ধর্মেন্দ্র প্রধানের পর শিক্ষার্থী সমাজের নজর…

Read More

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, গত মাসে ‘ককরোচ’ আন্দোলনের সময় তাঁর উদ্দেশে কটূক্তি করা শিক্ষার্থীদের তিনি ক্ষমা করে দিয়েছেন। তাঁদের ‘বিভ্রান্ত সন্তান’ আখ্যা দিয়ে মোদি বলেন, শাস্তি নয়, তাঁদের ‘সঠিক পথ’ দেখানো উচিত। মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের জন্ম দেয় তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত মে মাসে গুরুত্বপূর্ণ এক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। এতে ২০ লাখের বেশি পরীক্ষার্থীকে পরের মাসে আবার পরীক্ষায় বসতে হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয় সিজেপির আন্দোলন, যা পরে দেশজুড়ে গণবিক্ষোভে রূপ নেয়। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার…

Read More

গত সপ্তাহে হোয়াইট হাউসে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলা আপাতত স্থগিত রেখেছেন বলে খবর পাওয়া গেছে। মূলত ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের কারণে নিজের দেশেই তিনি ও তাঁর দল রিপাবলিকান পার্টি তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে। সাম্প্রতিক জরিপগুলো বলছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিকই এ যুদ্ধের বিপক্ষে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতো অনেকেই দাবি করছেন, ইরানি বাহিনী তাদের ‘ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে’ পৌঁছেছে। তবে এসব দাবি সত্ত্বেও বিশাল পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো সক্ষমতা ইরানের এখনো রয়েছে। কিছু গোয়েন্দা তথ্যে এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে ইরান তাদের অস্ত্র তৈরির সক্ষমতা পুনরায় গুছিয়ে এনেছে…

Read More

চলতি মাসে নিউইয়র্ক টাইমস–এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ইসলামিক প্রজাতন্ত্র-পরবর্তী ইরানের নেতা হিসেবে বসানোর লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে তাঁকে নিজেদের গোয়েন্দা ‘অ্যাসেট’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে। অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকদের একটি দলের তৈরি করা এই প্রতিবেদনে বুদাপেস্টে গোপন বৈঠক, মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে সাক্ষাৎ, গোপন লেনদেন এবং ২৮ ফেব্রুয়ারি তেহরানে বোমা হামলার শিকার নিজের বাসভবন থেকে আহমাদিনেজাদকে নাটকীয়ভাবে নিরাপদে বের করে আনার কথা বলা হয়েছে। এখান থেকেই গল্পটি জট পাকাতে শুরু করে। কথিত আছে, আহমাদিনেজাদকে ইরানের ভেতরেই মোসাদের একটি ‘সেফ হাউসে’ নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু…

Read More

মেহেদী হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিটন আগে থেকেই ছিলেন টি–টুয়েন্টি দলের নেতৃত্বে। এখন সাদা বলের দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন তিনি। ওয়ানডেতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওয়ানডে দলের সহ–অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমরা তিন সংস্করণে দুজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি সাদা বল ও লাল বলে আলাদা অধিনায়ক থাকা প্রয়োজনও। বোর্ডও এতে একমত হয়েছে।’ ২০২৫ সালের জুনে হুট করেই নাজমুলকে সরিয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক…

Read More

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে লিটন দাসকে। ১৩ আগস্ট শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ঘোষণা করা আগের দলে ছিলেন না তিনি। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় কাফ মাসলে পাওয়া চোটের পর আর মাঠে নামেননি লিটন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান লিটন। বিসিবি তখন জানিয়েছিল, আগামী ১২ আগস্ট ফিটনেস টেস্টের পর তাঁর মাঠে ফেরার সময় নিশ্চিত করা যাবে। লিটনকে ছাড়াই তাই প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ। একটি সূত্র জানিয়েছে, এখন আগের থেকে ভালো অনুভব করছেন লিটন। সেজন্যই তাঁকে…

Read More

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। মাঠে গোল করার পাশাপাশি এবার তিনি যুক্ত হচ্ছেন টেলিভিশন সিরিজ নির্মাণে। শুধু প্রযোজকই নন, নতুন একটি ব্রিটিশ সিরিজে অভিনয়ও করবেন পর্তুগিজ এই ফুটবল কিংবদন্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ নামে নির্মিতব্য সিরিজটির নির্বাহী প্রযোজক রোনালদো। এতে একটি বিশেষ ভূমিকায় তাঁকে পর্দায়ও দেখা যাবে। ফুটবল এজেন্টের গল্প ‘ডে ওয়ানস’-এর গল্প আবর্তিত হয়েছে কাল্পনিক ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করছেন হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়ানস’ সিরিজের জন্য পরিচিত। সিরিজটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনের উত্তর-পশ্চিমে বার্নেট এফসির মাঠে শুটিং…

Read More