Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: wali.rezatanjil
মাত্র সাত বছর বয়সে যাঁর অভিনয় ক্যারিয়ারের শুরু, ২৪ বছর বয়সে তাঁকে পরিণত অভিনয়শিল্পীই বলা যায়। মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক নিজেও বলছেন, কেবল অভিনয়শিল্পী হিসেবে নয়; কম বয়সে কাজ শুরু করাটা তাঁকে ব্যক্তি হিসেবেও পরিণত করেছে। নেটফ্লিক্সের তুমুল চর্চিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তাঁকে দেখা গেছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে। স্যাডি বলছেন, এই সিনেমা তাঁকে আরও বৈচিত্র্যময় কাজ পেতে সাহায্য করবে। ভাইয়ের সঙ্গে সাত বছর বয়সে ডিজনির একটি সিরিজ করেন স্যাডি সিঙ্ক। ১০ বছর বয়সে নাম লেখান মঞ্চে। এরপর অনেক কিছু করলেও ২০১৬ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ম্যাক্স চরিত্রটি তাঁর…
ভারতীয় কমেডির ইতিহাসে এমন কিছু শিল্পী আছেন, যাঁরা শুধু মানুষকে হাসান নয়, নিজেদের অভিনয় দিয়েও বারবার চমকে দেন। সুনীল গ্রোভার তাঁদেরই একজন। টেলিভিশনের দর্শকের কাছে তিনি যেমন ‘গুথি’, ‘ডক্টর মশহুর গুলাটি’ কিংবা ‘রিঙ্কু ভাবি’, তেমনি সিনেমাপ্রেমীদের কাছে তিনি একজন শক্তিশালী চরিত্রাভিনেতা। পর্দায় তাঁর অদ্ভুত হাস্যরসের আড়ালে রয়েছে দীর্ঘ সংগ্রাম, প্রত্যাখ্যান, অসুস্থতার সঙ্গে লড়াই, বিতর্ক এবং নতুন করে উঠে দাঁড়ানোর গল্প। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে ফিরে দেখা যাক ভারতের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা সুনীল গ্রোভারের জীবন, ক্যারিয়ার, বিতর্ক, সাফল্যের গল্প। ছোট শহরের ছেলে থেকে মুম্বাইয়ের স্বপ্ন ১৯৭৭ সালের ৩ আগস্ট ভারতের হরিয়ানার সিরসায় জন্ম সুনীল গ্রোভারের। তাঁর বাবা ছিলেন…
সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘মুসাফির ক্যাফে’ দিয়ে আলোচনায় এই তরুণ অভিনেত্রী—মহিমা মাকওয়ানা। তবে অনেকেই জানেন তাঁর কঠিন শৈশবের কথা। আজ ৫ আগস্ট অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য। অভিনয় ছিল না শৈশবের স্বপ্ন, বরং পরিবারের বেঁচে থাকার লড়াই। পাঁচ মাস বয়সে হারান বাবাকে মহিমার জন্মের কয়েক মাস পরই তাঁর বাবা মারা যান। বাবার স্মৃতি বলতে তাঁর নিজের কিছুই নেই। পরিবারে উপার্জনের দায়িত্ব এসে পড়ে মায়ের ওপর। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও সেই আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। মুম্বাইয়ের একটি ছোট্ট চাওলে (ঘনবসতিপূর্ণ আবাসন) মা ও ভাইকে নিয়ে বড় হতে থাকেন মহিমা। মহিমার মা একসময়…
নভেম্বরের এক শীতল রাত। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ছোট্ট বিশ্ববিদ্যালয় শহর মস্কো তখন ঘুমিয়ে। সপ্তাহান্তের আনন্দ শেষে কেউ ফিরেছেন পার্টি থেকে, কেউ ঘুমিয়ে পড়েছেন পরদিনের ক্লাসের কথা ভেবে। কিন্তু সেই রাতেই চারটি পরিবারের জীবনে নেমে আসে এমন এক অন্ধকার, যার শেষ আজও মেলেনি। ২০২২ সালের ১৩ নভেম্বর ভোররাতে ইউনিভার্সিটি অব আইডাহোর কাছের একটি ভাড়া বাড়িতে নৃশংসভাবে খুন হন চার শিক্ষার্থী—ইথান চ্যাপিন, কেলি গনকালভেস, জ্যানা কার্নোডল ও ম্যাডিসন মোগেন। ধারালো অস্ত্রের আঘাতে মুহূর্তেই থেমে যায় তাঁদের স্বপ্ন, ভবিষ্যৎ আর তারুণ্যের গল্প। হত্যাকাণ্ডটি শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কারণ, এটি ছিল এমন এক অপরাধ, যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন…
নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর চার দেয়াল পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ‘ইত্যাদি’ ধারণ করে আসছেন হানিফ সংকেত। লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটনের সম্ভাবনা এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা গল্প দর্শকের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে লক্ষ্মীপুরে। ৩১ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের পর্বের জন্য বেছে নেওয়া হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরকে। জেলার ইতিহাস ও ঐতিহ্যকে উপজীব্য করে লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন…
দীর্ঘদিন ধরে ইউটিউব–দুনিয়ায় বাংলা নাটকে শীর্ষে ছিল বড় ছেলে। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি এবার ২ থেকেও নেমে ৩ নম্বরে চলে এসেছে। দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মামার বাড়ি। কোন পাঁচটি নাটক বর্তমানে শীর্ষে আছে, চলুন জেনে নিই। ইউটিউবের সর্বাধিক দেখা বাংলা নাটকের তালিকায় গত বছর থেকে ১ নম্বরে আছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’। স্ত্রীকে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ করতে যায় এক যুবক। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, আত্মীয়স্বজনের মজার সব ঘটনা, ছোটখাটো ভুল–বোঝাবুঝি এবং পারিবারিক টানাপোড়েনে এগিয়ে চলে গল্প। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও তারিক আনাম খান। পরিচালনা করেছেন মহিন খান। ৭৪ মিলিয়ন দর্শক…
অ্যাংকাইলোজিং শব্দের অর্থ হলো শক্ত হয়ে যাওয়া। অন্যদিকে স্পন্ডেলাইটিস শব্দের অর্থ মেরুদণ্ডের প্রদাহ। এই রোগে মেরুদণ্ডে যন্ত্রণাদায়ক ব্যথা, শক্ত হয়ে যাওয়া এবং গতিশীলতার মাত্রা হ্রাস পায়। মেরুদণ্ডের গোড়ার সঙ্গে পেলভিসের সংযুক্ত করার সন্ধি স্যাক্রো ইলিয়াক জয়েন্টে প্রদাহ হয়। অ্যাংকাইলোজিং স্পন্ডেলাইটিস সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সে প্রকাশ পায়। নারীদের তুলনায় পুরুষদের বেশি হয়। এ রোগের সঠিক কারণ জানা যায়নি। তবে জিনগত ও পরিবেশগত কারণ আছে। তার মধ্যে এইচএলএ-বি২৭ জিনের কারণে হয়ে থাকে। এটি একটি অটোইমিউন প্রদাহজনিত রোগ। লক্ষণ কী মেরুদণ্ডজুড়ে ব্যথা। মেরুদণ্ড জমাট বাঁধা মনে হওয়া এবং বাঁকা করতে না পারা (একে অনেক সময় ব্যাম্বু স্পাইন বা বাঁশের মতো মেরুদণ্ড…
প্রতিটি স্যুটে আছে ইতালির বিলাসবহুল আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান পোলট্রোনা ফ্রাউয়ের ফুল-গ্রেইন চামড়ায় মোড়ানো আরামদায়ক আসন, যা ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে ব্যবহার করা যায়। এর সঙ্গে আছে আলাদা ৭৬ ইঞ্চি লম্বা সম্পূর্ণ সমতল (ফ্ল্যাট) বিছানা, স্যুটকেস ও পোশাক রাখার ব্যক্তিগত ওয়ার্ডরোব, ৩২ ইঞ্চির ফ্ল্যাট-স্ক্রিন টেলিভিশন এবং ল্যাপটপ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের জন্য পর্যাপ্ত পাওয়ার সকেট ও সংরক্ষণস্থান। একসঙ্গে ভ্রমণকারীদের জন্য আছে বিশেষ সুবিধাও। পাশাপাশি থাকা দুটি স্যুটের মাঝের বিভাজক সরিয়ে সেসবকে একটি বড় ডাবল বেডে রূপান্তর করা যায়। ফলে আকাশেই তৈরি হয় ব্যক্তিগত একটি বিলাসবহুল শয়নকক্ষ। বিনোদনের ব্যবস্থাও পাঁচ তারা মানের। প্রতিটি স্যুটে আছে ৩২ ইঞ্চির এইচডি টাচস্ক্রিন, নয়েজ-ক্যানসেলিং হেডফোন…
প্রাক্–মধ্যযুগে চন্দ্রদ্বীপ নামে এক স্বাধীন রাজ্য ছিল। ব্রিটিশ আমলে ১৭৯৭ সালে সেই অঞ্চল বাকেরগঞ্জ জেলা হিসেবে আত্মপ্রকাশ করে, পরে ১৮০১ সালে এর সদর দপ্তর স্থাপিত হয় বরিশালে। সে অর্থে বরিশাল বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। তবে বরিশাল নামটা আমাদের কাছে আবেগের; কারণ, এখানে বাঙালির প্রিয় কবি জীবনানন্দ দাশের জন্ম এবং এখানেই তিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের নিবাসও এই বরিশালে। অশ্বিনীকুমার টাউন হল বরিশাল সদরের প্রাণকেন্দ্রে মূল সড়কে অবস্থিত এই লাল রঙের প্রাচীন ভবনটিকে শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অশ্বিনীকুমার দত্তের নামানুসারে এ ভবনের নামকরণ করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন চলাকালে ১৯২১ সালে…
গলব্লাডার তথা পিত্তথলিতে পাথর থাকলে সাধারণত পেটের ওপরের দিকে ডান পাশে ব্যথা, বমি বমি ভাব বা জন্ডিস হতে পারে। তবে পাথর থাকলেই সব সময় অস্ত্রোপচারের দরকার হয় না। যদি না তা লক্ষণ প্রকাশ করে বা জটিলতার সৃষ্টি করে। কখন অস্ত্রোপচার দরকার তীব্র ব্যথা: পেটে বা বুকের ডান পাঁজরের নিচে প্রচণ্ড ব্যথা হলে এবং ব্যথা পেটের পেছনের দিকে বা ডান কাঁধের দিকে ছড়িয়ে পড়লে যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। জন্ডিস: পাথর পিত্তনালিতে আটকে গিয়ে চোখ বা ত্বক হলুদ হয়ে গেলে বা প্রস্রাবের রং গাঢ় হলে। প্রদাহ ও জ্বর: পিত্তথলিতে সংক্রমণ (কলেসিস্টাইটিস) হলে, সঙ্গে জ্বর বা কাঁপুনি থাকলে। জটিল পাথর: পিত্তথলির দেয়াল অতিরিক্ত মোটা হয়ে গেলে।…